অপরাজিতার রান্নাঘর
সোয়া-নাট রোল
ডায়েট কাল হবে, আজ শুধু রোল হবে
রেসিপি - শিবানী বল
প্রয়োজনীয় উপকরণ:
রোলের পুরের জন্য:
- সোয়া চাঙ্কস — ৪০-৫০ গ্রাম
- টক দই - ৫০ গ্রাম
- পেঁয়াজ কুঁচি — ২টি মাঝারি
- ক্যাপসিকাম কুঁচি — ১/২ কাপ
- কাঁচালঙ্কা কুঁচি — ২টি
- আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
- টমেটো সস — ১ টেবিল চামচ
- হলুদ - ১/২ চা চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চা চামচ
- ফুড কালার (হলুদ) - (না চাইলে দিতে না ও পারেন)
- জিরের গুড়ো - ১/২ চা চামচ
- ধনের গুড়ো - ১/২ চা চামচ
- ভাজা জিরের গুড়ো — ১/২ চা চামচ
- গরম মসলা — ১/২ চা চামচ
- গোলমরিচ গুড়ো — ১/২ চা চামচ
- লবণ — স্বাদমতো
- কাজুবাদাম / চিনাবাদাম — ১/২ কাপ
- এলাচ - ছোট এলাচ ২টো
- দার চিনি - ১টা স্টিক
- লবঙ্গ - ৪টে
- জায় ফল - ১/৪
- জয়ত্রি ফুল - ১/২
- সাদা তেল — ২ টেবিল চামচ
রোলের জন্য:
- পরোটা/রুমালি রুটি — ৪টি
- ডিম — ২টি
- পেঁয়াজ স্লাইস — ১টি
- শসা কুঁচি — সামান্য
- চাট মসলা — সামান্য
- টমেটো সস / মেয়োনিজ / সবুজ চাটনি — প্রয়োজন মতো
👩🍳 প্রস্তুত প্রণালী:
🔸 ধাপ ১: সোয়া চাঙ্কস প্রস্তুত
গরম জলে সোয়া চাঙ্কস ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে জল ঝরিয়ে চেপে নিন.
🔸 ধাপ ২: পুর তৈরি
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কষিয়ে নিন। এবার ক্যাপসিকাম, সোয়া চাঙ্কস ও কাজুবাদাম/চিনাবাদাম দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তারপর লাল লঙ্কার গুড়ো, জিরের গুড়ো, গরম মসলা, গোলমরিচ ও লবণ দিয়ে মাঝারি আঁচে ৫–৭ মিনিট রান্না করুন। শেষে টমেটো সস মিশিয়ে নামিয়ে নিন।
🔸 ধাপ ৩: রোল তৈরি
পরোটা বা রুমালি রুটি হালকা করে ভেজে নিন। চাইলে ডিম ফেটিয়ে রুটির ওপর দিয়ে দিতে পারেন। তারপর রুটির মাঝে তৈরি করা পুর দিন। তার সঙ্গে পেঁয়াজ স্লাইস, শসা, চাট মসলা ও পছন্দের সস দিন।
🍅 পরিবেশন:
রোলটা শক্ত করে মুড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চায়ের সঙ্গে বিকেলের স্ন্যাকস হিসেবে দারুণ লাগবে। 😋