সুস্বাদু পাস্তা-কাটলেট
ক্রিস্পি স্বাদে জমে উঠুক বিকেল
রেসিপি - শিবানী বল
প্রয়োজনীয় উপকরণ:
- সিদ্ধ আলু – ১টি (বড় আকারের)
- সিদ্ধ পাস্তা – ২০০ গ্রাম
- স্ম্যাশ করা পনীর – ১০০ গ্রাম
- কাঁচা লঙ্কা কুঁচি – ১ চা চামচ
- পেঁয়াজ কুঁচি – ২ টেবিল চামচ
- ধনেপাতা কুঁচি – ২ চা চামচ
- আদা-রসুন গুঁড়ো – ১ চা চামচ
- লবণ – স্বাদমতো
- চিনি – ১/২ চা চামচ
- ব্রেড ক্রাম – ১০০ গ্রাম (মিশ্রণ ও কোটিংয়ের জন্য)
- ভাজার জন্য তেল – পরিমাণমতো
👩🍳 প্রস্তুত প্রণালী:
🔸 ধাপ ১: মিশ্রণ তৈরি
প্রথমে আলু ও পাস্তা-টা ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে পনীর ও সিদ্ধ আলু-গুলোকে ভালো করে স্ম্যাশ করে নিন। তারপর তার মধ্যে সিদ্ধ পাস্তা ও স্ম্যাশ করা পনীর যোগ করুন।
এরপর একে একে দিন — কাঁচা লঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি, ধনেপাতা কুঁচি, আদা-রসুন গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং সামান্য চিনি। সবশেষে ব্রেড ক্রাম যোগ করে সমস্ত উপকরণ-গুলোকে খুব ভালো ভাবে মিশিয়ে নিন।
🔸 ধাপ ২: কাটলেটের আকার দেওয়া
মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল বা ওভাল আকৃতির কাটলেট তৈরি করুন। আরও বেশি মচমচে করতে চাইলে কাটলেট-গুলোকে হালকা করে ব্রেড ক্রাম-এ গড়িয়ে নিতে পারেন।
🔸 ধাপ ৩: ভেজে নেওয়া
কড়াইতে পরিমান মতন তেল গরম করুন। তেল ভালো ভাবে গরম হলে মাঝারি আঁচে, কাটলেট-গুলো ছাড়ুন এবং দু’পাশ সুন্দর সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে, অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
🍅 পরিবেশন:
গরম গরম পাস্তা-কাটলেট, টমেটো সস অথবা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন। বিকেলের চায়ের সঙ্গে এই ক্রিসপি কাটলেট-টা খেতে দারুণ তৃপ্তি লাগে!
✨ টিপস:
- চাইলে মিশ্রণের মধ্যে সামান্য চিজ যোগ করতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে।
- কাটলেট তেলে ভাজার বদলে এয়ার ফ্রায়ারে-ও তৈরি করা যেতে পারে।
- বাচ্চাদের জন্য এটি একটি দারুণ টিফিন রেসিপি।