Hyderabadi Fish Fry

রেসিপি - শিবানী বল

🌶️ হায়দ্রাবাদী ফিশ ফ্রাই 🐟

একদম রেস্টুরেন্ট স্টাইল-এ মশলাদার, বাইরে মুচমুচে আর ভিতরে নরম রসালো ভেটকি মাছের এই ফিশ ফ্রাই খুব সহজেই বানানো যায় বাড়িতে। টক দই, সর্ষের তেল আর ঝাল মশলার সুন্দর মিশ্রণে এই রেসিপির স্বাদ হয়ে ওঠে একদম আলাদা। গরম গরম পরিবেশন করুন পেঁয়াজ স্যালাড ও কাসন্দির সঙ্গে।

🛒 উপকরণ

👨‍🍳 প্রণালী

🔸 ধাপ ১: মাছ ম্যারিনেট করা

প্রথমে ভেটকি মাছের ফিলে-গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বড় বাটিতে টক দই, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, ভিনিগার, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য সর্ষের তেল দিয়ে সব মশলা একসাথে ভালো ভাবে মিশিয়ে নিন।

এবার সেই মশলার মধ্যে মাছের ফিলে-গুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটি পিসে মশলা সমান ভাবে লাগে।

👉 এখন বাটিটি-কে ঢেকে অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট হতে দিন। এতে মাছের ভিতর পর্যন্ত মশলার স্বাদ ঢুকে যাবে।

🔸 ধাপ ২: ব্রেড ক্রাম্ব কোটিং

ম্যারিনেট করা মাছগুলো একে একে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিন। চারদিক ভালো ভাবে কোট করুন যাতে ফ্রাই করার সময় সুন্দর ক্রিস্পি লেয়ার তৈরি হয়।

✨ আরও বেশি মুচমুচে করতে চাইলে ডাবল কোট করতে পারেন।

🔸 ধাপ ৩: ডিপ ফ্রাই

কড়াইয়ে পর্যাপ্ত পরিমান সাদা তেল গরম করুন। তেল ভালো ভাবে গরম হলে আঁচ মাঝারি করে মাছের পিস-গুলো আস্তে করে ছেড়ে দিন।

দুই পাশ সুন্দর সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফিশ ফ্রাই হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

🍽️ পরিবেশন

গরম গরম হায়দ্রাবাদী ফিশ ফ্রাই পরিবেশন করুন —

একবার খেলেই এর ঝাল-মশলাদার স্বাদ মুখে লেগে থাকবে! 😋